সাতক্ষীরা 4:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:18:11 pm, Tuesday, 12 May 2026 122 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলামের মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে “শ্রীউলা ইউনিয়নবাসী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে তাঁতীদল নেতা রিপন মল্লিক, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক ও হাফিজ মল্লিকসহ বিএনপি নেতা ছট্টুর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র খাস জমিতে বসবাসরত দুইটি অসহায় ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই সঙ্গে যুবদল নেতা মো. আমিরুল ইসলামের মাছের ঘের অবৈধভাবে দখলের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নানা কৌশলে খাস জমি ও মাছের ঘের দখলের পাঁয়তারা করছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক, মো. আব্দুল করিম সরদার, মরিয়ম বিবিসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, রিপন, কাজল ও আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী

আপডেট সময় : 01:18:11 pm, Tuesday, 12 May 2026