আশাশুনিতে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:43:56 pm, Saturday, 30 August 2025 179 300 বার পড়া হয়েছে

এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি:আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আশাশুনি উপজেলার সকল ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি আলিম মাদ্রাসা হলরুমে জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান। সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু বক্কর ছিদ্দীক, উপজেলা জামায়াতের আমীর ও সংগঠনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং জেলা সহকারী সেক্রেটারি নাসির উদ্দীন খান।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দায়িত্বশীলদের প্রতি ভোটগ্রহণকালে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।





























