সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:44:32 pm, Monday, 19 January 2026 225 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় পাম্পের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই খুলনার পরীক্ষক (মেস্ট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এছাড়া ১৮ জানুয়ারী সন্ধ্যায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























