সাতক্ষীরা 1:29 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:36:07 pm, Sunday, 2 November 2025 246 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের মৃত মছেলউদ্দীন গাজীর ছেলে আঃ গফফার বাদী হয়ে শনিবার (২ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের জাকির হোসেন একজন পুলিশ কনস্টেবল। বিবাদী ২০২৩ সালে বাদীকে মাদুর দেওয়ার কথা বলে অগ্রিম এক লক্ষ টাকা গ্রহন করে। ওয়াদামত মাদুর না দেওয়ায় বাদী তার কাছে টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব করে টালবাহনা করতে থাকেন। এক পর্যায়ে ৪ কিস্তিতে ৪০ হাজার টাকা প্রদান করেন। বাকী ৬০ হাজার টাকা বিবাদী তার আপন মামা আলহাজ্ব আঃ খালেক সরদারকে জামিন রেখে পরিশোধের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাদী বিবাদীর মামার কাছে টাকার জন্য হাটতে থাকলেও বারবার ফেরানো হয়। ৭ মাস অতিক্রান্তের পর বিবাদীর মামা টাকা দিতে পাবেননা বলে জানিয়ে দেন। বিষয়টি তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি মোঃ লুৎফর সরদারকে জানাইলে গত ২ নভেস্বর সকাল ৮ টার সময় বিবাদীর মামাসহ বাদীকে নিয়ে তেতুলিয়া বাজারস্থ দোকানে বসেন। মামা ঘটনার কথা স্বীকার করে বলেন, বর্তমানে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।
তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি লুৎফার সরদার বলেন, রবিবার বিকালে দুই পক্ষ নিয়ে বসেছিলাম। কনস্টেবল জাকির এর মামা খালেক সরদার আমাকে বলেছে, টাকা পাবে তিনি স্বীকার করেছেন এবং ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন দেওয়ার পারগতা নেই বলে তিনি জানান।
এ ব্যাপারে কনস্টেবল জাকির মোড়লের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ এক পর্যায়ে বলেন ওরা আমার কাছে কোন টাকা পাবে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : 09:36:07 pm, Sunday, 2 November 2025