আশাশুনিতে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : 12:28:27 am, Thursday, 25 December 2025 139 300 বার পড়া হয়েছে

এস এম মোস্তাফিজুর রহমান:সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুধহাটা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম অর্নব দেবনাথ (২)। সে বুধহাটা গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথের একমাত্র পুত্র।
পরিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে অর্নব বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ভাষ্যমতে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।




























