আশাশুনিতে নবাগত ওসি শামীম আহমদ খানের যোগদান
- আপডেট সময় : 10:45:33 pm, Monday, 8 December 2025 302 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শামীম আহমদ খান। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাট জেলার কচুয়া থানায় দায়িত্ব পালন করছিলেন।
সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছালে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, সেকেন্ড অফিসার এসআই আব্দুর রশিদসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।
২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করা শামীম আহমদ খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। নতুন কর্মস্থলে যোগদান করে তিনি বলেন, “পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।





























