সাতক্ষীরা 12:04 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনিতে জমি দখল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:04:18 pm, Saturday, 24 January 2026 235 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি :আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে দখলীয় জমি জবরদখলের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, খেজুরডাঙ্গা মৌজার এসএ ৫৬ ও বিআরএস ১২৮ নম্বর খতিয়ানের আওতাধীন হাল দাগ ১, ২, ৩ ও ৪সহ একাধিক দাগ মিলিয়ে মোট ১ একর ৪৫ শতক জমি গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩৪৭৫ নম্বর রেজিস্ট্রি কবলা মূলে ক্রয় করেন জালাল উদ্দিন শেখ। জমি ক্রয়ের পর থেকে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, প্রতিপক্ষ কালীপদ সানা ও সুজয় বাছাড় স্থানীয় প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে উক্ত তফসিলভুক্ত জমি জোরপূর্বক দখল নেওয়ার হুমকি দিয়ে আসছেন এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় জমির মালিক জালাল উদ্দিন শেখ বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কালীপদ সানা ও সুজয় বাছাড়ের বিরুদ্ধে ১৩৮/২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এএসআই অমিত হাসান আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে বিরত থাকার নির্দেশ দিলেও প্রতিপক্ষ নোটিশ অমান্য করে জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বাদী।
বাদী জালাল উদ্দিন শেখ জানান, প্রতিপক্ষের এমন কর্মকাণ্ডে যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ কালীপদ সানা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে উক্ত তফসিলভুক্ত জমি ভোগদখলে রয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে জমি দখল নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় : 09:04:18 pm, Saturday, 24 January 2026