আশাশুনিতে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার
- আপডেট সময় : 01:13:34 am, Wednesday, 18 March 2026 112 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই আব্দুস সালাম ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের বাসিন্দা মাধব বাইন-এর ছেলে হেমন্ত বাইন (৪৯)-এর বাড়ির আঙিনা থেকে ছোট-বড় মিলিয়ে ১০টি সবুজ গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত গাঁজা গাছের মোট ওজন প্রায় ৮০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা। অবৈধভাবে গাঁজা চাষ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১০, তারিখ: ১৫/০৩/২০২৬)।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























