আমি এমপি হতে পারলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করবো: কাজী আলাউদ্দিন
- আপডেট সময় : 03:09:39 am, Wednesday, 26 November 2025 163 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের থালনা সাইক্লোন সেন্টারের মাঠে আয়োজন করা উঠান বৈঠকে সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, “আমি এমপি হতে পারলে আমার এলাকায় কোনো ধরনের দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেব না।”
তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর নেতৃত্বে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে সুজলা–সুফলা দেশে রূপান্তর করা হয়েছিল। আমাকে ভালোবেসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার ধানের শীষের মনোনয়ন দিয়েছিলেন এবং আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–৩ আসনে জনতার নেতা তারেক রহমান আবারও আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আপনাদের মূল্যবান ভোটে যদি এমপি হতে পারি, তবে খাল খনন, নদী পুনঃখননের মাধ্যমে চাম্পাফুল ইউনিয়নকে আবারও শস্য-শ্যামলা করে তুলবো।”
তিনি আরও ঘোষণা দেন, “এই থালনা এলাকায় আরও দুটি সাইক্লোন সেন্টার নির্মাণের উদ্যোগ নেব। শিক্ষার মানোন্নয়নেও কার্যকর ভূমিকা রাখব।”
মঙ্গলবার বিকেলে চাম্পাফুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী আলাউদ্দীন।
বাবু কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম
সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাপ্পী)
চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম গাজী
প্রমুখ নেতৃবৃন্দ।





























