সাতক্ষীরা 3:58 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আদালতের আদেশ অমান্য করে রায়পুরে জোরপূর্বক মৎস্যঘের জবরসহ মাছ ধরে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:26:49 pm, Monday, 26 May 2025 302 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক; সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুরে পূর্ব শত্রুতার জের ধরে পৈতৃক ও ক্রয়কৃত জমিতে ৩০ বছরের বেশি সময়ের মৎস্য ঘেরটি সম্পুর্ন জোরপূর্বক জবরদখল করে বেআইনি ভাবে আনুমানিক ২০ মন মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, রায়পুর গ্রামের মৃত নুর আলী দালালের পুত্র আব্দুস সামাদ দালাল তার পৈতৃক ও ক্রয়কৃত ৭বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে শান্তি পূর্ণ ভাবে ভোগদখল পূর্বক মাছের ঘের করে মাছ চাষ করে আসছিল। কিন্তু সম্প্রতি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পাটকেলঘাটা উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল মালেক মোড়লের পুত্র জাহাঙ্গীর মোড়ল(৪৫) সম্পুর্ন জোরপূর্বক বেআইনি ভাবে আব্দুস সামাদ দালালের মৎস্য ঘেরটি জবরদখল করার পায়তারা ও বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে। এঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে সাতক্ষীরার অতিঃ জেলা ম্যাজিঃ আদালতে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় পিটিশন-১১১/২৫ নম্বর একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল ও সদর থানার অফিসার ইনচার্জকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। উক্ত মামলায় তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। এরপর বিবাদী জাহাঙ্গীর হোসেন ক্ষিপ্ত হয়ে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে সম্পুর্ন বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে গত ২৫মে বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে উক্ত মৎস্য ঘেরটি জোরপূর্বক জবরদখল করে আনুমানিক ২০মন মাছ ধরে নিয়ে যায় এবং মৎস্য ঘেরের ভেড়ী বাঁধ ভেঙে গুড়িয়ে দেয় বলে ভুক্তভোগী আব্দুস সামাদ এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুস সামাদ সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আদালতের আদেশ অমান্য করে রায়পুরে জোরপূর্বক মৎস্যঘের জবরসহ মাছ ধরে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : 11:26:49 pm, Monday, 26 May 2025