সাতক্ষীরা 2:02 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আইনজীবী সমিতির সভাপতির কন্যা প্রিয়ন্তীর মানবিক ডাক্তার হওয়ার স্বপ্নঃ সাতক্ষীরার বারে মিষ্টিমুখের উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:25:34 pm, Sunday, 13 July 2025 415 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফৌজিয়া নিশাত তাসনিম (প্রিয়ন্তী) অসাধারণ ফলাফল অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন গোল্ডেন এ প্লাস। তাঁর এই সাফল্যে গর্বিত হয়েছে শুধু পরিবার নয়, পুরো সাতক্ষীরা শহর।

প্রিয়ন্তী সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা।
তাঁর বাবা অ্যাডভোকেট এম শাহ আলম একজন প্রথিতযশা আইনজীবী এবং বর্তমানে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি। তাঁর মা ফেরদৌসী সুলতানাও একজন পেশাদার আইনজীবী। পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ, অধ্যবসায় ও আত্মবিশ্বাস প্রিয়ন্তীর এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা।
সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিয়ন্তী বলেন, “এই ফলাফলের জন্য আমি আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং আমার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবা আমার জন্য সবসময় নিরলস পরিশ্রম করেছেন।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রিয়ন্তী জানান, “আমি একজন মানবিক ডাক্তার হতে চাই, যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ, সবার দোয়া ও সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করবো।”প্রিয়ন্তীর এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবরে পরিবার, আত্মীয়স্বজন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন। আইনজীবী সমিতির ভবনে গতকাল মিষ্টিমুখ করানো হয়েছে আইনজীবী বিচারকসহ বিচারপ্রার্থীদের অনেকের। তাঁরা সকলেই প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। প্রতিবছরই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আইনজীবী সমিতির সভাপতির কন্যা প্রিয়ন্তীর মানবিক ডাক্তার হওয়ার স্বপ্নঃ সাতক্ষীরার বারে মিষ্টিমুখের উৎসব

আপডেট সময় : 11:25:34 pm, Sunday, 13 July 2025