সাতক্ষীরা 3:26 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় তিনজনের সাজা, বহিষ্কার ৭৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:05:20 am, Sunday, 29 June 2025 163 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় তিনজনের সাজা, বহিষ্কার ৭৫
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন করায় ৭৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার সময় কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৭৫ জনকে বহিষ্কার করে বাংলাদেশ বার কাউন্সিল।

এ ছাড়াও মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুজন পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

এর আগে ২৫ এপ্রিল তিন ধাপের পরীক্ষার প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৪০ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নেয়। রাতেই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১৩ হাজার ২৫৮ জন অংশগ্রহণকারী। উত্তীর্ণরা শনিবার দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর শেষ ধাপে তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় তিনজনের সাজা, বহিষ্কার ৭৫

আপডেট সময় : 01:05:20 am, Sunday, 29 June 2025