সংবাদ শিরোনাম ::
অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার সাতক্ষীরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 02:44:10 pm, Friday, 17 January 2025 326 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আজ ১৭ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার বিভিন্ন এলাকার গরীব,দুস্থ,প্রতিবন্ধী,ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),

অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























