সাতক্ষীরা 10:13 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে পা ভাংলো যাত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:44:11 pm, Tuesday, 14 February 2023 422 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ আশাশুনি টু সাতক্ষীরা সড়কে হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রীর পা ভেঙ্গে গেছে। মঙ্গলবার দুপুর ২.৩০ টার দিকে সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটে এ ঘটনা ঘটে। ঘটনার সময় কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মৃত অনন্ত সানার ছেলে কিছুটা পাগলা প্রকৃতির উত্তম কুমার সানা (৩৫) বাসে উঠার জন্যে মৎস্য সেটের স্ট্যান্ডে অপেক্ষা করছিল।
এ সময় আশাশুনি থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী মিনিবাস (সিলেট-জ-০৫-০০০৩) ঘটনাস্থলে পৌছলে উত্তম বাসে উঠতে যায়। হেলপার মুনজিতপুর গ্রামের মৃত আঃ গফফারের ছেলে শেখ আঃ করিম তাকে নেবেনা বলে ধাক্কা দিয়ে নামাতে গেলে ঝুলন্ত অবস্থায় তার ডান পা সামনের চাকার তলায় ঢুকে গেলে হাটুর কাছ থেকে ভেঙ্গে যায়। স্থানীয় ব্যবসায়ী নওয়াপাড়া গ্রামের ইউনুস গাজী ও মহেশ্বরকাটি গ্রামের শামছুর রহমান শুভ জানান, সাথে সাথে স্থানীয় জনতা বাসের চালক জাহানাবাজ গ্রামের মৃত অমূল্য সরদারের ছেলে স্বপন ও হেলপার করিমকে আটক করে পুলিশে সোপর্ধ করেন।
আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থানে পৌছে আহত উত্তমকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে পা ভাংলো যাত্রীর

আপডেট সময় : 11:44:11 pm, Tuesday, 14 February 2023