সাতক্ষীরা 9:21 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:41:25 pm, Tuesday, 3 December 2024 185 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি সাংবাদিকদের জানান, ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) এবং পাচারকারী ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫) কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে। এ সময় তারা সীমান্তে গমনকালে মেইন পিলার ৪ এর নিকট হতে বিজিবি টহলদল আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইলফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২

আপডেট সময় : 11:41:25 pm, Tuesday, 3 December 2024