সাতক্ষীরা 10:01 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মনোনয়ন বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:03:36 pm, Saturday, 3 January 2026 315 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. আব্দুর রউফের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার তা বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে নয়, তারেক রহমানকে ভোট দেবেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে।”
গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সাতক্ষীরা সদর ও দেবহাটার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।
এ সময় তিনি সন্ত্রাস ও মাদক নির্মূল, বেকারত্ব হ্রাস, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ সাতক্ষীরাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে আলহাজ্ব মো. আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মনোনয়ন বৈধ

আপডেট সময় : 08:03:36 pm, Saturday, 3 January 2026