সাতক্ষীরা 10:40 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:30:36 pm, Tuesday, 24 September 2024 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বৈকারী কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তিন জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ এর কালিয়ানী মন্ডলপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক বাংলাদেশী তিন নাগরিক হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার (২৭), একই গ্রামের অরবিন্দ বাহারের ছেলে শুভ বাহার (২৪) এবং গনেশ চন্দ্র মন্ডল এর ছেলে উত্তম কুমার মন্ডল (২০)।

বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার বৈকারী কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন লোক ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বৈকারী বিওপির একটি টহল দলের সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ বরাবর এলাকা থেকে ৩ জনকে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ চাকুরী উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। ভারতীয় পাচারকারী উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন এলাকার শুধয় বাসক (৪৫) এর মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা কালিয়ানী সীমান্ত এলাকায় আসে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ১ টি ল্যাপটপ, ৪ টি মোবাইল ফোন পাওয়া যায়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মালামালসহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন আটক

আপডেট সময় : 03:30:36 pm, Tuesday, 24 September 2024