সাতক্ষীরা 9:23 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযানে আবুল হোসেন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:05:57 pm, Wednesday, 19 February 2025 162 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে দুদকের একটি টিম। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

আবুল হোসেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক, খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটিএ অফিসে দালালের উপদ্রপ বেড়েছে, এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান।

এসময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এছাড়া বিকাশ একাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। এবিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযানে আবুল হোসেন আটক

আপডেট সময় : 08:05:57 pm, Wednesday, 19 February 2025