সাতক্ষীরা 9:53 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা জেলা মন্দিরে বাল্যবিবাহের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:17:19 pm, Monday, 26 May 2025 248 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি মাজহারুল ইসলাম : বাল্যবিবাহ প্রতিরোধে সারাদেশব্যাপী যখন প্রতিরোধ ও সচেতনতা চলছে তখন সাতক্ষীরা জেলা মন্দিরেই বাল্যা বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গনে একটি বাল্য বিয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলা মন্দিরে বাল্য বিবাহের ঘটনার তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কাপালি পাড়ার গৌর সরদারের ছেলে চিরঞ্জিত সরদারের সাথে একই ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের অমল সরকারের অপ্রাপ্তবয়স্ক কন্যা নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।

অভিযোগ আছে সাতক্ষীরা জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি অবৈধভাবে অর্থের বিনিময়ে জেলা মন্দির প্রাঙ্গনে এই বাল্য বিয়ে সম্পন্ন করেছেন। তবে তাৎক্ষণিক জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাংবিধানিক নিয়ম অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বিবাহ সম্পন্ন করতে হলে জাতীয় পরিচয় পত্রের সত্যতা যাচাই-বাছাই করে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ রীতি আছে। তবে এই বিয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জ্যি জানান, ‘বিষয়টি তিনি জেনেছেন।

তবে এটি বাল্য বিয়ে নয়। মেয়েটির জন্মনিবন্ধনের কপি মন্দিরে জমা আছে। মেয়েটির বয়স ১৯ বছর।’ জন্মনিবন্ধনের কপিটি অনলাইন কপি কি’না এবিষয়ে জানতে চাইলে জেলা মন্দির সমিতির সভাপতি তা নিশ্চিত করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা মন্দিরে বাল্যবিবাহের অভিযোগ

আপডেট সময় : 11:17:19 pm, Monday, 26 May 2025