সাতক্ষীরা 10:03 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরা কালিগঞ্জে প্রাইভেটকারসহ ১৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:14:51 pm, Monday, 23 October 2023 251 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক কারবারি আটক হয়েছে। জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-০০৫৭)। রবিবার দিবাগত রাত ৯টার দিকে কালিগঞ্জ-নূরনগর সড়কের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই ফেন্সিডিল উদ্ধার হয়।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আমিন মোড়লের ছেলে রমজান মোড়ল (৪২), পূব কুলিয়া গ্রামের আব্দুল্যাহ মোল্যার ছেলে অয়েজকুরুনি (৩৫), রশিদ মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত (৩২) ও বহেরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল সরদার (৩০)।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, উকশা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেন্সিডিল আনার পর দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার নেতৃত্বে থানার সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান ও পুলিশ সদস্যরা ফেন্সিডিল বহনকারি প্রাইভেটকার ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেন।

এ সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ১৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে (মামলা নম্বর-২৫)। মাদকদ্রব্য বহনের অপরাধে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে বিভিন্ন সময়ে ভারতীয় গলদার রেনু চোরাচালানের কাজে এই প্রাইভেটকারটি ব্যবহার করা হয়েছে বলে সীমান্ত এলাকার একাধিক সূত্র থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কালিগঞ্জে প্রাইভেটকারসহ ১৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট সময় : 08:14:51 pm, Monday, 23 October 2023