সাতক্ষীরা 9:37 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:26:41 pm, Sunday, 2 April 2023 451 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

একরামুজামান জনি : জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথমবারের মতো সাতক্ষীরায় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের মাসজিদে কুবায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে ও মাসজিদে কুবার ব্যবস্থাপনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জিএম নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবার উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, মসজিদে কুবার ইমাম সাইফুর রহমান, পুরাতন কোর্ট মসজিদের ইমাম ফিরোজ হাসান প্রমুখ।

বয়স ভিত্তিক মাসব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১২, ১৫ ও ১৭ বছরের ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকার প্রাইজমানি সহ প্রথম ১০জন বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করবে জেলা প্রশাসন সাতক্ষীরা।

এছাড়াও জেলা পর্যায়ের বিজয়ীরা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

উদ্বোধনী শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে কুবার উপদেষ্টা মাওলানা আব্দুল খালেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা

আপডেট সময় : 05:26:41 pm, Sunday, 2 April 2023