সাতক্ষীরা 10:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরার ২০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:43:56 am, Sunday, 30 March 2025 174 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহাবুবুর রহমান।

এছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা,ভালুকা চাঁদপুর,

তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, কলারোয়া ও
শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাওলানা মাওলানা মাহাবুবুর রহমান বলেন, “প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে জর্ডানে জর্দানে ওআইসি সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী একযোগে কুরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখে রোজা রাখা হয়। সে অনুযায়ী বাংলাদেশে একদিন আগে যারা রোজা রেখেছিলেন তারা মূলত আজকে ঈদুল ফিতর উদযাপন করছেন। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।” অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. ইউনূসের কাছে আমাদের দাবি আগামীতে যেন একযোগে বিশ্বব্যাপী যেভাবে ঈদ উদযাপন করা হয়, মূলত সেভাবেই যেন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়
তার কাছে আমাদের এই প্রত্যাশা।

সাতক্ষীরার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত মুসলিমরা এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

এদিকে ঈদের জামাতে আসা মুসল্লীরা বলেন দীর্ঘদিন ধরে এসব গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হচ্ছে। যদিও বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী ঈদ একদিন পর উদযাপিত হবে, তবে এই ২০টি গ্রামে আগেভাগেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার ২০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

আপডেট সময় : 10:43:56 am, Sunday, 30 March 2025