সাতক্ষীরা 10:09 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:24:59 pm, Saturday, 13 September 2025 201 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ : ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই—বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আটককৃতরা হলেন, ১। কদবানু বেগম (৪৬) পিতা— মোঃ সোলায়মান গাজী, ২। ইসরাফিল হুসাইন (১৬) পিতা— মোঃ ইসমাইল গাজী, উভয় সাং— রসুলপুর, ডাকঘর— মাইনিমূখ, থানা— লংগদু, জেলা—রাঙ্গামাটি, ৩। মোঃ মাহফুজ গাজী (২৯) পিতা— মোঃ হচেন গাজী, গ্রাম— ঘোশালপুর, ডাকঘর—আজাদনগর, থানা— শ্যামনগর, জেলা— সাতক্ষীরা, ৪। রিতা বৈদ্য (২৭) পিতা— ভীষন নাথ বৈদ্য, ৫। রাজ বিশ্বাস (১২) পিতা— তরুন বিশ্বাস, উভয় সাং— শৈলদাহ, ডাকঘর— শৈলদাহ, থানা— চিতলমারী, জেলা— বাগেরহাট, ৬। মোঃ আলী আশিক স্বাধীন (২৫) পিতা— মোঃ আলী আকবর, সাং— দত্তপাড়া, ডাকঘর— দত্তপাড়া, থানা— টঙ্গী, জেলা— গাজীপুর, ৭। সোলান কান্তি দেব (৪৫) পিতা— অমূল্য রঞ্জন দেব, সাং— বটতলা, ডাকঘর— বটতলা, থানা— আনোয়ারা, জেলা— চট্টগ্রাম, ৮। বেবী রানী পাল (৩৪) পিতা—বিনোদ বিহারী পাল, ৯। লক্ষী দেব (০৮) পিতা— সোলান কান্তি দেব, ১০। হারী প্রেম (০৬), পিতা—সোলান কান্তি দেব, সর্ব সাং— গাছবাড়িয়া, ডাকঘর— গাছবাড়িয়া, থানা— চন্দনাইশ, জেলা— চট্টগ্রাম ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর

আপডেট সময় : 03:24:59 pm, Saturday, 13 September 2025