সাতক্ষীরা 10:13 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলোক রেখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:25:50 pm, Thursday, 15 December 2022 548 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা।

মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়। মামুনুর রশীদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ শহীদুল আরাফাত লিখেছেন, ‘এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত।’ সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।’ শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।’

এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ‘এটা নিয়ে অনেকেই ফোন করছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলোকরশ্মি এভাবে ছড়িয়ে পড়তে পারে। অথবা এটি ধূমকেতু। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলোক রেখা

আপডেট সময় : 10:25:50 pm, Thursday, 15 December 2022