সাতক্ষীরায় সাংবাদিকদের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : 12:18:02 am, Friday, 23 May 2025 157 300 বার পড়া হয়েছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ~সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন’র সহযোগীতায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। কর্মশালা শেষে জেলার প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন ‘সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা আইন মেনেই অপসংবাদিকতা পরিহার করে সবার আগে দেশপ্রেম, দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভাজন না রেখে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাংবাদিকদের বেতন ভাতা নিয়েও ইতিবাচক ভূমিকা রয়েছে”।






























