সাতক্ষীরা 9:43 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:17:45 pm, Wednesday, 12 February 2025 193 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

উদ্বোধনী খেলায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার বনাম সংগ্রাম হাসপাতাল লিমিটেড অংশ নেয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, মোঃ ফজলুর রহমান প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সাইফুল বাপী ও আসিফ কবির হিরণ।

এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার আব্দুল্লাহ শেখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় : 06:17:45 pm, Wednesday, 12 February 2025