সাতক্ষীরা 10:37 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:10:26 pm, Tuesday, 7 October 2025 111 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় তার মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী দহাকুলা গ্রামের মীর মাহমুদুল্লাহর স্ত্রী মাছাঃ হালিমা বেগম জানান, পার্শ্ববর্তী এলাকার মাঃ শহিদুল ইসলামের ছেলে মাঃ শরীফ হাসন (২০) দীর্ঘদিন ধরে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছে। মেয়েটি সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

হালিমা বেগম বলেন, “সোমবার বিকেলে আমার মেয়ে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে শরীফ হাসন ও তার ভাই মাঃ আল আমিন হাসন জোরপূর্বক তাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় তারা আমাদের ওপর হামলা চালায়।”

তিনি আরও জানান, বখাটে শরীফ হাসন, তার ভাই আল আমিন হাসন, বাবা শহিদুল ইসলাম, ছেলে ইমান আলীসহ আরও কয়েকজন লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে তাকে মারধর করে। এতে তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় তারা গলায় থাকা ১২ আনার সোনার চেইন ছিনিয়ে নেয়।

স্থানীয়রা গুরুতর আহত হালিমা বেগমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা (মামলা নং-১৬, তারিখ: ৭-১০-২০২৫) গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা

আপডেট সময় : 12:10:26 pm, Tuesday, 7 October 2025