সাতক্ষীরা 9:18 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:14:13 pm, Thursday, 2 January 2025 219 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটা মালিকের ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা এলাকার মেসার্স এম.এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া, একই উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে তিন লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এদিকে, ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত উক্ত তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

আপডেট সময় : 05:14:13 pm, Thursday, 2 January 2025