সাতক্ষীরা 10:13 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:45:32 pm, Tuesday, 17 June 2025 187 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় র‍্যাব-৬ এর আভিযানিক দল সদর থানাধীন ঝাউডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মোসলেম আলী (৬০), পিতা-মৃত শাহাজান আলী, সাং-বৈদ্যপুর, থানা- কলারোয়া,জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, মামলার ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী শিশু। ০৭ জুন ২০২৫ তারিখ বেলা ১২ ঘটিকায় আসামি মাঠে কাজ করছিল। তখন উক্ত শারীরিক প্রতিবন্ধী শিশু ঐ মাঠের মধ্য দিয়ে তার বাড়ীতে যাওয়ার সময়ে আসামি ভিকটিম শিশুকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে আসামি আত্মগোপন করে। বিষয়টি র‍্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে।

মঙ্গলবার (১৭ জুন) উক্ত
আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট সময় : 11:45:32 pm, Tuesday, 17 June 2025