সাতক্ষীরা 10:15 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ৩১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:53:25 pm, Friday, 7 November 2025 178 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে “মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলা ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন। তিনি বলেন,
“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই আমাদের উদ্দেশ্য।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন,
“আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।”

অভিভাবক ও শিক্ষকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন,
“এমন ইতিবাচক উদ্যোগ শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এ ধরণের আয়োজন প্রতি বছর হোক।”

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ৩১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : 10:53:25 pm, Friday, 7 November 2025