সাতক্ষীরা 10:39 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:49:44 am, Tuesday, 1 April 2025 385 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন।

ঈদগাহে মুসল্লিদের ঢল নামে, শিশুরাও বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসে। নামাজের আগে ইমাম সংক্ষিপ্ত বয়ানে বলেন, “রোজাদারদের জন্য ঈদ আল্লাহর বিশেষ উপহার।” তিনি তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “ঈদ শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হবে।” পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, “সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্ক।”

প্রথম জামাতের পর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ জামাত সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : 01:49:44 am, Tuesday, 1 April 2025