সাতক্ষীরা 9:07 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

শ্যামনগর থানায় জিডির ১৫ দিনেও প্রশাসনের নীরবতা, নিরাপত্তাহীনতায় গণসংহতি আন্দোলনের নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:46:32 pm, Monday, 29 December 2025 202 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার দীর্ঘ ১৫ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক ও গণসংহতি আন্দোলন (জিএসএ) কর্তৃক গত ৫ই নভেম্বর মনোনীত কেন্দ্রীয় ঘোষিত সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ আলফাত হোসেন ও তাঁর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আলফাত হোসেন গ্রামের বাড়িতে না থাকাকালীন কৈখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে এসে তাঁর মা ও স্ত্রীর সামনে অশ্লীল ভাষায় গালাগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে লক্ষ্য করে অপপ্রচার ও হুমকিমূলক বক্তব্য ছড়ায় সেই ইউনিয়ন যুবলীগ নেতা ।
এ ঘটনায় ভুক্তভোগী গণসংহতি আন্দোলন (জিএসএ) জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন শ্যামনগর থানায় গত ১৫-১২-২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তাদের মতে, একজন রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন নীরবতা প্রশ্নবিদ্ধ। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।
মোঃ আলফাত হোসেন বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারকে টার্গেট করা হয়েছে। থানায় জিডি করার পরও কোনো ব্যবস্থা না হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা কমিটির আহবায়ক মুনির চৌধুরী সোহেল বলেন,বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শ্যামনগর থানা প্রশাসনের ভূমিকা খুবই দুঃখজনক আমরা প্রশাসনের উপর মহলে দ্রুত জানাবো।
স্থানীয় সচেতন মহল সহ গণসংহতি আন্দোলনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগর থানায় জিডির ১৫ দিনেও প্রশাসনের নীরবতা, নিরাপত্তাহীনতায় গণসংহতি আন্দোলনের নেতা

আপডেট সময় : 09:46:32 pm, Monday, 29 December 2025