সাতক্ষীরা 12:32 am, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:00:52 am, Saturday, 23 March 2024 294 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি হেরিয়ার প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫), সাতটি মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেল্লাল মাতুব্বর এর ছেলে আব্দুর রহিম মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার গোপন খবর পেয়ে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয় পুলিশ। এসময় একটি হেরিয়ার প্রাইভেটকারসহ পাঁচ প্রতারককে আটক করা হয়। এসময় পটুয়াখালী জেলার মৃত আজগর আলীর ছেলে আবু বক্কর (৫৫) ও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ (৪৭) নামে আরও দুইজন পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের তল্লাশি করে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। যার গায়ে ইংরেজিতে ইস্টইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা। এছাড়াও সাতটি বিভিন্ন কোম্পানির মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : 12:00:52 am, Saturday, 23 March 2024