সাতক্ষীরা 10:49 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:02:07 pm, Thursday, 30 January 2025 159 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: “সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আমাদের ছেলে-মেয়েদের চ্যাম্পিয়ন বানাতে চাই এবং সাথে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে চাই। সুস্থ থাকতে খেলা-ধূলার বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ নাগরিক। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পত্নী ডাঃ রোকেয়া আক্তার, সাবেক শিক্ষক সুকৃতি কুমার রায় ও শিক্ষক মোস্তফা খায়রুল আবরার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ফয়জুল হক বাবু, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, চায়না পারভীন, মাহমুদা আক্তার, সাপাকিয়া মারিয়া, জেসমিন আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : 10:02:07 pm, Thursday, 30 January 2025