সাতক্ষীরা 9:47 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

“মাত্র একজন চিকিৎসকে ভরসা: চিকিৎসক সংকটে ধুঁকছে দেবহাটার ৫০ শয্যার হাসপাতাল, ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:52:49 pm, Tuesday, 1 July 2025 352 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে চিকিৎসাসেবার নামে শুধুই নামমাত্র একটি প্রতিষ্ঠান। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি কার্যত চলছে মাত্র একজন মেডিকেল অফিসারের ওপর ভর করে। চিকিৎসক সংকট এতটাই প্রকট যে, জরুরি অবস্থা বা সাধারণ সেবার জন্য আসা রোগীরাও চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

দেবহাটা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মানুষজন চিকিৎসা নিতে এখানে আসেন। এক সময় সুনামধন্য ‘সখিপুর হাসপাতাল’ নামেই পরিচিত এই প্রতিষ্ঠানটিতে রোগীদের উপচে পড়া ভিড় থাকত, কিন্তু এখন চিত্র পুরোপুরি বিপরীত। হাসপাতালে চিকিৎসা নেই, নেই পরিপূর্ণ জনবল, নেই আধুনিক যন্ত্রপাতি চালুর ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার একটি হাসপাতালে যেখানে ১৫ জন বা তার বেশি মেডিকেল অফিসার থাকার কথা, সেখানে বর্তমান সময়ে দায়িত্বে রয়েছেন মাত্র একজন চিকিৎসক। তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম নিজেই স্বীকার করেছেন, জনবল সংকটে চিকিৎসা সেবা দেওয়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

চলছে না এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, প্যাথলজিতেও দায়সারা পরীক্ষা
হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বহুদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে। আল্ট্রাসনোগ্রাম সেবা নেই বললেই চলে। প্যাথলজি বিভাগে যন্ত্রপাতির অভাবে অনেক পরীক্ষা হচ্ছে না কিংবা হচ্ছে অনিয়মিতভাবে।

অপরিচ্ছন্নতা, পানির সংকট, খাদ্যের নিম্নমান
হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশও হাসপাতালবান্ধব নয়। ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন, টয়লেট ব্যবহারের অনুপযুক্ত। রোগীদের জন্য নেই সুপেয় পানির ব্যবস্থা। খাবারের মান নিয়েও রয়েছে দীর্ঘদিনের অভিযোগ। রোগীরা বলছেন, হাসপাতালের খাবার খেয়ে রোগ আরও বাড়ে!

রোগীদের দুর্ভোগ চরমে
হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অভিযোগ, চিকিৎসক না থাকায় তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। এক রোগী বলেন, “ডাক্তার না থাকায় আমাদের প্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশন পর্যন্ত কেউ ঠিকমতো দেয় না।” এক রোগীর স্বজন আনারুল ইসলাম জানান, “দেবহাটা আসার পর জানতে পারি ডাক্তারই নেই, বাধ্য হয়ে রোগী নিয়ে ফিরে যাচ্ছি।”

অব্যবহৃত সরকারি কোয়াটার নষ্ট হয়ে যাচ্ছে
অন্যদিকে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি আবাসন ব্যবস্থাও ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট থাকলেও সরকারি কোয়াটার পড়ে আছে খালি, যা পরিকল্পনা ঘাটতিরই বড় প্রমাণ।

জনগণের প্রত্যাশা—দ্রুত সমাধান
এলাকাবাসীর দাবি, একজন মাত্র চিকিৎসকের ওপর ৫০ শয্যার হাসপাতাল চলা অসম্ভব। অবিলম্বে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। তা না হলে এই হাসপাতাল একসময় পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

“মাত্র একজন চিকিৎসকে ভরসা: চিকিৎসক সংকটে ধুঁকছে দেবহাটার ৫০ শয্যার হাসপাতাল, ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা”

আপডেট সময় : 01:52:49 pm, Tuesday, 1 July 2025