সাতক্ষীরা 8:59 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ভ্রাম্যমান আদালত পরিচালনায় দেবহাটায় পুশ কৃত চিংড়ি সহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:35:20 am, Friday, 13 December 2024 197 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে পুশকৃত চিংড়িসহ একজনকে আটক করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে গাজীরহাট মৎস্য সেডের আড়ত থেকে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহষ্পতিবার ইউএনও মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ থানার পুলিশ ফোর্স নির্বাহী অফিসারের সাথে ছিলেন।

অভিযানে পুশকৃত ২৫ কেজি চিংড়িসহ উপজেলার দেবিশহর গ্রামের হাসান আলীর ছেলে আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক আলমগীর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত চিংড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এবং আটককৃত ব্যবসায়ী আলমগীরকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইউএনও এবং ওসির অভিযানে পারুলিয়া মৎস্য সেড থেকে ৩ মন পুশকৃত চিংড়িসহ ২ জনকে আটক করা হয়। গাজীরহাট মৎস্য সেডের একাধিক স্থানে এই অবৈধ পুশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। অভিযান হয় কিন্তু এই অবৈধ কাজ বন্ধ হচ্ছেনা। দেশের সম্মান নষ্ট করে অসাধু চক্র তাদের অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভ্রাম্যমান আদালত পরিচালনায় দেবহাটায় পুশ কৃত চিংড়ি সহ আটক ১

আপডেট সময় : 12:35:20 am, Friday, 13 December 2024