ভোক্তা অধিকার লঙ্ঘনে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড
- আপডেট সময় : 07:21:45 pm, Sunday, 2 November 2025 169 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে সাতক্ষীরায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর ২০২৫) সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মোঃ আব্দুল কাদের (৪৫), পিতা– মোঃ রুহুল কুদ্দুস, সাং– বহেরা, থানা– দেবহাটা, জেলা– সাতক্ষীরা-কে আটক করা হয়।
তিনি মেয়াদোত্তীর্ণ মাংস বিক্রয় ও মাংস যথাযথভাবে সংরক্ষণ না করা অপরাধে অভিযুক্ত হন। পরে জনাব মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও দুই (০২) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























