বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটর’স এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : 10:00:31 pm, Tuesday, 2 September 2025 485 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “দ্য এডিটর’স”-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক আ. শাহাদাৎ হোসেন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
পিওর ক্রপস লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবু জাফর মো: সালেহ
ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম দুলু
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ বাবলু
সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম
যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া
ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো: আবুল হাসান
বিএনপি নেতা শাহাজাহান সিরাজী ও ইয়াকুব আলী
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুস সামাদ
গ্রাম ডাক্তার মো: জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মো: আরশাদ আলী, শামীম রেজা, আবু সাইদ, মো: ইমরানসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক মো: মুকুল হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দ্য এডিটর’স এর নিজস্ব প্রতিনিধি মো: মেহেদী হাসান শিমুল।


























