সাতক্ষীরা 10:43 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ২০২৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:30:21 pm, Sunday, 8 October 2023 276 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৪দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৩ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার ৮ই অক্টোবর সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ মঈনুল ইসলাম মঈন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, বিসিবির আম্পায়ার খাদিজা আক্তার চায়না, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে অংশ নেয় আশাশুনি উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা বনাম কলারোয়া উপজেলা, শ্যামনগর উপজেলা বনাম সাতক্ষীরা সদর উপজেলা।

উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে অংশ নেয় আশাশুনি উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা বনাম শ্যামনগর উপজেলা। খেলার রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ, সহকারি রেফারী আফরা খন্দকার, তামান্না সুলতানা ও আবু সুফিয়ান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ২০২৩

আপডেট সময় : 06:30:21 pm, Sunday, 8 October 2023