সাতক্ষীরা 10:30 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:51:54 pm, Tuesday, 3 December 2024 180 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা: “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মুর্শীদুল হক, সাতক্ষীরা প্রতিবন্ধী সবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখার দায়িত্ব সরকার ও সমাজের বিত্তবানদের। যারা প্রাপ্য নয় তারা যেন প্রতিবন্ধী কার্ড না পাই। অনিয়ম করে কার্ড পেলে বাতিল করা হবে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।

তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদ হবে। রাস্তা দেখলে কি উন্নয়ন হওয়ার কথা বলা যায়। কথার সাথে কাজের মিল থাকতে হবে। অবহেলিতদের অবশ্যই স্বাবলম্বী করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : 04:51:54 pm, Tuesday, 3 December 2024