সাতক্ষীরা 10:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:21:24 pm, Monday, 16 September 2024 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন-১৪৪৬ হিজরী উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দিশারী মানব জাতির রহমত স্বরুপ দুনিয়াতে এসেছিলেন মহানবী হযরত মুহম্মদ (স:)। ধর্মপ্রাণ মুসলমান ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের সাথে দিনটি পালন করছে। ইহকাল ও পরকালের সফলতার জন্য শিক্ষার্থীদেরকে মহানবী (স:) আদর্শ ও সুন্নত মেনে চলতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দিন।

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মাওলানা মো. আনারুল ইসলাম, হাফেজ মো. সোহরাব হোসেন, হাফেজ মো. আল-আমিন, মাওলানা রওশন আলম, হাফেজ নাজমুল হাসান, হাফেজ হাবিবুর রহমান, আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, শামসুর রহমান সোনা, শওকত হোসেন, মুস্তাফিজুর রহমান মোশতাক প্রমুখ।

বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন আবরার, সিরাজুম মনিরা ও তাবাসসুম ফেরদৌস প্রমুখ।

এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস,  সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্রহ্মরাজপুর ও ধুলিহরের বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারী, ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রওশন আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : 11:21:24 pm, Monday, 16 September 2024