সাতক্ষীরা 10:44 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ধুলিহরে ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র একজনকে কুপিয়ে হত্যা,আটক দুই 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:37:08 pm, Wednesday, 2 April 2025 162 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়ায় ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম(৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। 

জানা গেছে, সানাপাড়ার মৃত আমের আলীর পুত্র হতদরিদ্র চা-বিক্রেতা আনারুল ইসলাম পাশ্ববর্তী বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের ইরিধানের ব্লকে ৮ কাঠা জমিতে ইরিধান চাষ করে।কিন্তু উক্ত জমিতে ঠিকমত পানি না দেওয়ায় ২এপ্রিল দুপুর আনুমানিক ২টার সময় বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পাল(৪০) ও তার পুত্র জয়পাল(২২)এর সাথে আনারুল ইসলামের কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জয়পাল ও তার মা নমিতা পাল কুপিয়ে আনারুল ইসলামকে হত্যা করে।এঘটনায় তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর টু আইসি এএসআই শিল্লুর রহমান অভিযান চালিয়ে ঘাতক নমিতা পাল ও তার স্বামী লক্ষ্মণ পালকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ অপারেশন সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুলঘাতক জয়পাল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহরে ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র একজনকে কুপিয়ে হত্যা,আটক দুই 

আপডেট সময় : 06:37:08 pm, Wednesday, 2 April 2025