সাতক্ষীরা 10:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ধনীরাম স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিকার দাবী ঊর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:05:13 pm, Friday, 30 December 2022 301 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ আশাশুনি উপজেলার পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের ঘটনায় অতিষ্ঠ শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, পরিচালনা কমিটিসহ এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্কুল পরিচালনা কমিটি ও একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতে এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। অভিভাবকমহল তাদের সন্তানদের এ বিদ্যালয়ে পাঠিয়ে উচ্চ শিক্ষার পথকে সমৃদ্ধ করতে কাজ করে আসছে। কিন্তু কিছু স্বার্থান্ধ ব্যক্তি দীর্ঘদিন বিদ্যালয়ের সুনাম নষ্ট, অগ্রযাত্রা রোধ ও শিক্ষার মান বিনষ্ট করতে তৎপরতা চালিয়ে আসছে। বিগত ম্যানেজিং কমিটি গঠনের সময় ঐ মহলটি নানা ভাবে প্রতিরোধ করতে চেষ্টা করেছিল। সে সময় তারা বিভিন্ন দপ্তরে আবেদন করে অভিযোগ প্রমান করতে না পেরে মহামন্য হাইকোর্ট থেকে উকিল নোটিশ প্রেরণ করেন। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। এরপরও ষড়যন্ত্র বন্ধ হয়নি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও যথাযথ বিদ্যালয় পরিচালনার স্বার্থে বিধি মোতবেক নিয়োগ কার্যক্রম শুরু করা হলে আবারও সেই চক্রটি মাঠে নামে। এবারও বিভিন্ন দপ্তরে অভিযোগ শুরু করেছে।
প্রশাসনের উপর ভরসা করতে না পেরে এবং তাদের ষড়যন্ত্র কাজে আসছেনা বুঝতে পেরে তারা বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে দাবী করে, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকরা জানান, খবরে ৩১ জন আবেদন করলে ১৮ জনকে তুলে নিতে বাধ্য করা হয় বলে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কেউ আাবেদন তুলে নেয়নি বা আবেদন বাতিল করা হয়নি বরং ৩১ জনই বৈধ আছে। কোন প্রার্থীর আইডি পরিবর্তন করা হয়ে থাকলে সেটি তার নিজস্ব ব্যাপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপার। তবে শিখা রানী নামে আবেদনকারীর আইডি যাচাই করে সঠিক পাওয়া গেছে। কোন আর্থিক লেনেদেনের অভিযোগ অমূলক। এখনো পরীক্ষা হয়নি, পরীক্ষা হলে বোঝা যাবে তাদের অভিযোগের কোন ভিত্তি নেই। তারা বলেন, কমিটির কাছে কোন নিজস্ব ও পছন্দের প্রার্থী নেই। সুষ্ঠ ও নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ফলাফল দিবেন। আমরা পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ করতে যথাযথ ভূমিকা পালন করবো।
এ ব্যাপারে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ফলপ্রসু হতে না পেরে সেজন্য সকলের সহযোগিতা কমানা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপরামর্শ মত কাজ সম্পন্ন করতে আশা ব্যক্ত করে কমিটি নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে যে সব প্রার্থী ভাল ফলাফল করবে তাদেরকেই নিয়োগ দান করা হবে। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে এগিয়ে নেওয়া হবে বলে সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধনীরাম স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিকার দাবী ঊর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : 11:05:13 pm, Friday, 30 December 2022