সাতক্ষীরা 9:06 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:37:43 pm, Monday, 10 February 2025 174 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় রবিবার ( ১০ফেব্রুয়ারি ) সকাল ১০টায় দেবহাটা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে সভাপতি তার বক্তবে বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনো সাধারণ মানুষের ধারনা কম, যে কারনে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারে তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত।

তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুরী। উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব, সকল ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, নারী নেত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : 08:37:43 pm, Monday, 10 February 2025