সাতক্ষীরা 9:53 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

তোমরাই আমার মানসিক শান্তির কারণ: প্রভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:10:12 am, Sunday, 2 January 2022 627 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

২০২১ সাল শেষ হয়ে গেল। বছর শেষে অনেকেই সারা বছররের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে বসেছেন। তারকারাও এর বাইরে নয়।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানালেন কেমন কাটল তার গেল বছর।
ইনস্টাগ্রামে ঘনিষ্ঠজনদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে প্রভা লিখেছেন, আমাকেব যারা শর্তহীনভাবে ভালোবাস তাদের ধন্যবাদ। তোমরাই আমার মানসিক শান্তির কারণ। তোমাদের সবার সঙ্গে দারুণ একটা বছর কাটল।

২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে নাটকে অভিনেত্রী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের রয়েছে প্রবল আগ্রহ। বিশেষ করে প্রভার প্রেম-বিয়ে এসব নিয়ে যেন সবার কৌতূহলের সীমা নেই। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। পরের বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ ঘটে তাদের।
সম্প্রতি সংগীত অঙ্গনেও নিজের নাম লেখিয়েছেন প্রভা। মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন প্রভা নিজেই। গানটির জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তোমরাই আমার মানসিক শান্তির কারণ: প্রভা

আপডেট সময় : 09:10:12 am, Sunday, 2 January 2022