সংবাদ শিরোনাম ::
ডা. আবুল কালাম বাবলাকে সাতক্ষীরা রাগবি ক্লাবের ফুলের শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:26:58 pm, Friday, 31 January 2025 402 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠডেক্স :সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা রাগবি ক্লাবের কর্মকর্তা বৃন্দ ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে সাতক্ষীরা রাগবি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রাগবি ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল, সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা দলের টিম ম্যানেজার ইয়ারুল ইসলাম, সদস্য আব্দুল আওয়াল, আশরাফুজ্জামান সোহাগসহ ক্লাবের অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
নেতৃবৃন্দ ডা. আবুল কালাম বাবলাকে শুভেচ্ছা জানিয়ে জেলার ক্রীড়া উন্নয়নে ও প্রসারে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























