সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসকের সাথে জেলা ভুমিহীন সমিতির মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:53:10 pm, Monday, 7 August 2023 277 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
৭ আগস্ট সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সহ সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, ভুমিহীন নেতা হাফিজুর রহমান, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম প্রমূখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর কাছে অবৈধ দখলকৃত সরকারি খাস জায়গা উদ্ধারপূর্বক প্রকৃত ভুমিহীনদের পুর্নবাসনের জন্য দাবি জানান নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























