সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 03:35:27 pm, Sunday, 13 November 2022 536 300 বার পড়া হয়েছে

ঢাকা ডেক্স: গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে রোববার অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নতুন বাজার এলাকার গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন যে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























