সাতক্ষীরা 10:24 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:59:06 pm, Friday, 22 August 2025 293 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার:গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া গ্রামের সন্তান মোঃ ইমরান মোল্লা জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে উঠে এসে আজ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আলম মোল্লা ও সাবিনা ইয়াসমিন দম্পতির সন্তান ইমরান শৈশব-কৈশোর কাটিয়েছেন গ্রামেই। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ভাকোয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং মাধ্যমিক পাস করেন ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় থেকে।

মাধ্যমিক পরীক্ষার পর তার জীবনে নেমে আসে এক ভয়াবহ সংকট। পরিবারের কর্ণধার পিতা প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান। সেই সময়ে পরিবারের একমাত্র সন্তান হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় ইমরানকে। পরিবার চালানোর পাশাপাশি শিক্ষাজীবন অব্যাহত রাখতে তিনি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি নানা ছোটখাটো কাজ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন গাজীপুরের সুনামধন্য কাজী আজীমউদ্দিন কলেজে।

শিক্ষাজীবনের নানা বাধা পেরিয়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালে বিএ পাস করেন।
ইমরান জানান, “শিক্ষকতা করার সময় থেকেই স্বপ্ন ছিল সমাজের অসহায়, অবহেলিত মানুষের জন্য কিছু করার।”

সে লক্ষ্য বাস্তবায়নে তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠা করেন ‘রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন (RDF)’, যা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী মানবাধিকার সংস্থা। সংগঠনটি সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

ইমরান মনে করেন, “সহায়তা করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন আন্তরিক ইচ্ছা ও মানবিক মনোভাব।” তিনি আহ্বান জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করার।

তার ভাষায়, “এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যেতে হবে। তবে কর্মের মাধ্যমে চিরস্থায়ী সম্মান অর্জন করা সম্ভব। আসুন, মাদক, গুম-খুন, সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে একসাথে কাজ করি। আমাদের ধন-সম্পদ, জ্ঞান ও মানসিক শক্তি যেটুকু আছে তাই দিয়েই সহযোগিতার হাত বাড়িয়ে দিই।”

ইমরান মোল্লার এই উদ্যোগ এখন অনেকের মধ্যে অনুপ্রেরণা জাগাচ্ছে। তিনি আশা করেন, সমাজের সর্বস্তরের মানুষ হাতে হাত মিলিয়ে একটি সুশৃঙ্খল ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

গাজীপুরের মোঃ ইমরান মোল্লার মানবিক উদ্যোগ: সমাজ গঠনে সবার প্রতি উদার আহ্বান

আপডেট সময় : 11:59:06 pm, Friday, 22 August 2025