সাতক্ষীরা 9:58 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

কালিগঞ্জে ভূমি সেবা মেলা শুরু, ৮ টি স্টলে সেবা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:49:39 pm, Sunday, 25 May 2025 223 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সহ দিনব্যাপী ছিল নানা আয়োজন।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন ঘরে বসেই জমির খাজনা পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা পাচ্ছেন। তবে সাধারণ জনগণকে আরও সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য—ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ, সুধীর কৃষ্ণ, মোঃ আব্দুর রহমান, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
মেলায় ৮টি স্টলে সাধারণ জনগণের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। এ সেবা মেলা আগামী তিন দিনব্যাপী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ভূমি সেবা মেলা শুরু, ৮ টি স্টলে সেবা প্রদান

আপডেট সময় : 08:49:39 pm, Sunday, 25 May 2025